Logo

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৬ নভেম্বর, ২০২৩, ২৩:১১
ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ভোরে ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কাবাঘর তাওয়াফ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন।

সোমবার (৬ নভেম্বর) ভোরে ছোট বোন শেখ রেহানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে কাবাঘর তাওয়াফ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

কাবাঘর তাওয়াফ ও ওমরাহর অন্যান্য কর্মসূচি সম্পন্নের পর মসজিদ-আল হারামে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।এ সময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে ওমরাহ পালন করেন তার সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।

বিজ্ঞাপন

পরে প্রধানমন্ত্রী মসজিদুল হারামে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD