Logo

ভূমধ্যসাগর থেকে ৩০ বাংলাদেশি উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৩, ০১:২৮
43Shares
ভূমধ্যসাগর থেকে ৩০ বাংলাদেশি উদ্ধার
ছবি: সংগৃহীত

ওই সময় একটি মোটরচালিত নৌকায় ঝুঁকিতে থাকা ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করে জিও ব্যারেন্টস জাহাজে তোলা হয়

বিজ্ঞাপন

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে এক অপ্রাপ্তবয়স্কসহ ৩০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ফরাসি দাতব্য সংস্থা এমএসএফ। তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টসের সাহায্যে ৩০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ নভেম্বর) অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডক্টর উইদাউট বর্ডারসের নাবিকরা।

বিজ্ঞাপন

ইনফোমাইগ্রেন্টসের এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে লিবিয়া উপকূলের আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার অভিযানটি পরিচালনা করা হয়। ওই সময় একটি মোটরচালিত নৌকায় ঝুঁকিতে থাকা ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করে জিও ব্যারেন্টস জাহাজে তোলা হয়। অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসা নৌকাটি ছিল সাদা ফাইবারগ্লাসের তৈরি।

বিজ্ঞাপন

উদ্ধারের পর নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি জানায়, “মাস খানেক হলো বাংলাদেশ ছেড়ে আসি। বাংলাদেশ থেকে বিমানে বাহরাইন ও ইস্তাম্বুল হয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছিলাম। একটি কোম্পানিতে কাজের ভিসায় লিবিয়ায় এসেছিলাম। সমুদ্র যাত্রার আগে দালালের ‘গেইম ঘরে’ তিন থেকে চার দিন অনেক কষ্টে ছিলাম। খাবার, পানি ও গোসল নিয়ে অনেক কষ্ট পেয়েছি।”

বিজ্ঞাপন

এ সময় দালালরা তাদের এ মৃত্যুযাত্রায় ঠেলে দিয়েছে বলেও জানান এ বাংলাদেশি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD