Logo

আজ থেকে দাঁড়িয়ে যাওয়া যাবে ট্রেনে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
আজ থেকে দাঁড়িয়ে যাওয়া যাবে ট্রেনে
ছবি: সংগৃহীত

করোনার কারণে এতদিন বন্ধ ছিল ট্রেনের স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি। মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারও স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে। তাই আজ থেকে...

বিজ্ঞাপন

করোনার কারণে এতদিন বন্ধ ছিল ট্রেনের স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি। মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারও স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে। তাই আজ থেকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে।

সোমবার (৭ মার্চ) রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন এক অফিস আদেশে এ তথ্য জানান।

আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, দেশে গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) করোনা সংক্রমণ ৫১.২ শতাংশ কমেছে। একইসঙ্গে মৃত্যু কমেছে ২৩.৫ শতাংশ।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD