Logo

ষষ্ঠ দফা অবরোধে ৬ আগুন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৩, ০৫:৩০
ষষ্ঠ দফা অবরোধে ৬ আগুন
ছবি: সংগৃহীত

ঢাকা সিটিতে ২টি, ঢাকা বিভাগ ৩ টি (সাভার, বালিয়াকান্দি, গাজীপুর), রাজশাহী বিভাগে ১টি ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিএনপি ও সমমনা দলের ডাকা ষষ্ঠ দফার অবরোধে  ২২ নভেম্বর  থেকে ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা ৬টি অগ্নীকাণ্ডের ঘটনা ঘটনায় বলে  সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৭টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

এর মধ্যে ঢাকা সিটিতে ২টি, ঢাকা বিভাগ ৩ টি (সাভার, বালিয়াকান্দি, গাজীপুর), রাজশাহী বিভাগে ১টি ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় ৩টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৬ ইউনিট ও ৬৩ জন জনবল কাজ করে বলে জানায়  ফায়ার সার্ভিস। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা ২০৫টি আগুন লাগায় বলে (যানবাহন ও স্থাপনাসহ) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD