Logo

ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে: ডিবিপ্রধান হারুন

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩৭
ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে: ডিবিপ্রধান হারুন
ছবি: সংগৃহীত

দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

যারা হরতাল-অবরোধ ডাকছেন তারা মাঠে থাকছেন না উল্লেখ করে  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে, ককটেল মারার চেষ্টা করছে।

সোমবার ( ৪ ডিসেম্বর)  দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

ডিবিপ্রধান বলেন, “যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি। তারা স্বীকার করেছেন যে, তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরও আমরা গ্রেফতার করেছি। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “যারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবিপ্রধান বলেন, “সুষ্ঠু নির্বাচন যারাই বাধাগ্রস্ত করবে তাদের আইনের আওতায় আনা হবে। যারা মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে হারুন অর রশীদ বলেন, “আমরা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করছি। ওয়ারেন্টভুক্ত যেসব আসামি রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD