Logo

‘মিগজাউম’রাতের মধ্যেই দুর্বল হয়ে পড়বে

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ০২:১৮
‘মিগজাউম’রাতের মধ্যেই দুর্বল হয়ে পড়বে
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুই দেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রাতের মধ্যে  ঘূর্ণিঝড় মিগজাউম মধ্যেই দুর্বল হয়ে পড়বে জানিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস। এছাড়া  বাংলাদেশে বৃষ্টিপাত ঝরানো ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না বলেও জানায়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুই দেশের  আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ভারতের আবহাওয়া বিজ্ঞানী শশী কান্ত জানান, মিগজাউম অন্ধ্র প্রদেশের স্থলভাগে উঠে আসছে। এটি ধীরে ধীরে শক্তিক্ষয় করবে। মঙ্গলবার রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়া কবির জানান, বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেসগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD