Logo

ভোট দিলেন রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৪, ২৪:৫৮
ভোট দিলেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

বুধবার (৩ জানুয়ারি) বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তারা।

বিজ্ঞাপন

পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

বুধবার (৩ জানুয়ারি) বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে  রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে  জানা যায় , “বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গেল ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD