Logo

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল ভুটান

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারি, ২০২৪, ০৮:২৭
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল ভুটান
ছবি: সংগৃহীত

পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য উষ্ণ অভিবাদন জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে অভিনন্দন জানিয়েছে ভুটান।

সোমবার (৮ জানুয়ারি) থিম্পুর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠা‌নো প্রেস কনফারেন্সে বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

দূতাবাস জানিয়েছে,  ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন। পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য উষ্ণ অভিবাদন জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভুটান এ অনন্যসাধারণ অর্জনে বাংলাদেশের জনগণের আনন্দে একাত্মতা প্রকাশ করছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার নৈকট্যপূর্ণ ও বিশেষ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে অভিনন্দনপত্রে উল্লেখ ক‌রেন ভুটানের রাজা।ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়ের মাধ্যমে ভুটানের রাজা প্রধানমন্ত্রী‌কে অভিনন্দনপত্র পাঠিয়েছেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD