Logo

যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারি, ২০২৪, ০৬:০১
যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

জামালপুরের সরিষাবাড়ি অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লি: গ্যাস সংকটের কারণে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। 

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার পরে কারখানাটির উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। 

বিজ্ঞাপন

যমুনা সার কারখানা প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। কয়েক বছর ধরে গ্যাসের চাপ ও মেশিনারি স্কুটির কারণে তা কমে ১ হাজার থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছিল। 

বিজ্ঞাপন

জানা যায়, নানাবিধ সমস্যার কারণে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিবছর দু-একবার কারখানা বন্ধ রাখে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেলোয়ার হোসেন জানান, চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকাই সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে ইউরিয়া ও অ্যামনিয়া উৎপাদন বন্ধ করে দেয়া হয়। গ্যাসের চাহিদা স্বাভাবিক হলে কারখানাটি চালু করা হবে। তবে কবে নাগাদ কারখানাটি উৎপাদনে যাবে তা তিনি বলতে পারেননি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD