Logo

সিএবিআইয়ে উদ্ভিদের স্বাস্থ্য বাড়ানোর বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩২
সিএবিআইয়ে উদ্ভিদের স্বাস্থ্য বাড়ানোর বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএইয়ের পরিচালক মো. খায়রুল আলম।

বিজ্ঞাপন

সিএবিআইয়ের ন্যাশনাল ফোরাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে উদ্ভিদের স্বাস্থ্য বাড়ানোর বিষয়ে আলোচনা এ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি)  দক্ষিণ এশিয়ায় টেকসই কৃষির জন্য উদ্ভিদের স্বাস্থ্য বাড়ানোর বিষয়ে আলোচনা ও কৌশল নির্ধারণের জন্য মূল স্টেকহোল্ডার, সরকারি কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের একত্রিত করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি শুরু করে উষ্ণ অভ্যর্থনা ও সূচনা বক্তব্যের মাধ্যমে সিএবিআই বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ  ড. মো. সালেহ আহমেদ বাংলাদেশে অংশীদার সংস্থাগুলির সাথে সিএবিআই-এর সহযোগিতার কথা তুলে ধরেন এবং দেশে এর কার্যক্রম সম্প্রসারণের প্রতি সংস্থার প্রতিশ্রুতির উপর জোর দেন। 

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইয়ের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। তিনি সীমিত ফসলি জমির চ্যালেঞ্জ এবং বাংলাদেশে বিভিন্ন ফসলের চাহিদা মোকাবেলায় সিএবিআই -এর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএইয়ের পরিচালক মো. খায়রুল আলম।  কারিগরি অধিবেশনে সভাপতিত্ব করেন মো. আশরাফ উদ্দিন, পরিচালক, উদ্ভিদ সুরক্ষা উইং, ডিএই।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে একটি টেকসই উদ্ভিদ স্বাস্থ্য ব্যবস্থার জন্য সহযোগিতার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে, এবং অংশগ্রহণকারীরা কৃষি সমস্যা সমাধানের লক্ষ্যে সিএবিআই-এর বৈজ্ঞানিক গবেষণা উদ্যোগের মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করেছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন স্টেকহোল্ডার, গবেষক, বেসরকারি সংস্থা এবং বেসরকারি খাতের অংশগ্রহন করে। পরবর্তীতে অংশগ্রহণকারীগণ তাদের মতামত, পরামর্শ শেয়ার করেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD