Logo

ওষুধের দাম কমানোর বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ২৪:১৫
ওষুধের দাম কমানোর বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এশিয়া এক্সপো-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে চান বলে উল্লেখ্য করে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, “তাই ওষুধের দাম সহজলভ্য করা দরকার। তবে দাম কমানো বা বাড়ানোর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে, পরে এ বিষয়ে জানানো হবে।”

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এশিয়া এক্সপো-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, “মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এতে অনেক খরচ গুণতে হয়। যদি দেশেই তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “স্বাস্থ্য খাতের উন্নতির জন্য সবার সহযোগিতা চাই। আমি চাই, স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে। তাই ঔষধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD