Logo

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রবিবার

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৪, ২১:৪৫
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রবিবার
ছবি: সংগৃহীত

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি হবে।

বিজ্ঞাপন

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রবিবার (২৪ মার্চ)। এদিন সকাল ৮টা থেকে  বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া ট্রেনের আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০টি। বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যক্রম থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, রবিবার (২৪ মার্চ) বিক্রি হবে ৩ এপ্রিলের টিকিট। ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ বিক্রি হবে যথাক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নেটমাধ্যমে সব টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি হবে।

ফিরে আসা ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে, সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এর আগে  বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী মঙ্গলবার রেলভবনে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করা হলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD