Logo

আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ০৬:১১
আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেফতার
ছবি: সংগৃহীত

বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ংকর সব প্রতারণার অভিযোগ ওঠা ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, “মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগও রয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গেল ২৫ এপ্রিল একটি পত্রিকার প্রিন্ট ভার্সনে “মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর মিল্টন সমাদ্দার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD