Logo

মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা: সিপিডি

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুন, ২০২৪, ২২:৪৮
মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা: সিপিডি
ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছু নয়

বিজ্ঞাপন

গত ‍দুই বছর ধরে ৯ শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি ২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি আরও জানায়, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছু নয়।

শুক্রবার (৭ জুন) প্রস্তাবিত বাজেটের পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান, বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি ও ব্যক্তিগত খাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ প্রস্তাবে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি।

তার দাবি, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি বিনিয়োগের প্রাক্কলন অনেক বেশি উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। এ কারণে এই বাজেটের অনেক কিছু অর্জিত হবে না। এটি কঠিন সময়ে দুর্বল ও অতি সাধারণ বাজেট।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD