Logo

মুক্তি পেলেন ৬ সমন্বয়ক

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৪, ২৩:৫৬
মুক্তি পেলেন ৬ সমন্বয়ক
ছবি: সংগৃহীত

বাইরে বেরিয়ে সরাসরি তাদের গাড়ীতে বাসায় পৌঁছে দেয়া হবে তাদের।”

বিজ্ঞাপন

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্ত করা হয়েছে । তবে সংবাদ মাধ্যমে কথা বলতে দেয়া হয়নি তাদের।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ডিবি সূত্রে এসব জানা গেছে। ডিবি বলছে, “দুপুর দেড়টার দিকে মুক্ত করা হয় সমন্বয়কদের।বাইরে বেরিয়ে সরাসরি তাদের গাড়ীতে বাসায় পৌঁছে দেয়া হবে তাদের।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ জুলাই) নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD