আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।”
বিজ্ঞাপন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষ তিনি এ নির্দেশ দেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।”
বিজ্ঞাপন
এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে চলমান পরিস্থিতির মধ্যে এদিন বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে।
রবিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিজ্ঞাপন
জেবি/এসবি








