Logo

শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না আ.লীগ: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৪, ০২:১১
শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না আ.লীগ: কাদের
ছবি: সংগৃহীত

আমরা এখন নতুনভাবে ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী... যদিও মৃত্যুর বেদনা, জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো প‌রি‌স্থি‌তিতে যাবে না আওয়ামী লীগ। 

শ‌নিবার (৩ আগস্ট) আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোন রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এখন নতুনভাবে ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী... যদিও মৃত্যুর বেদনা, জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি।

বিজ্ঞাপন

নতুন কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রবিবার (৪ আগস্ট) ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ তারিখে আমরা আমাদের সেই (স্থগিত শোক মিছিল) কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।

বিজ্ঞাপন

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা বার বার জনগণ দ্বারা প্রত্যাখাত, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। তাই যে কোন আন্দোলন দেখলেই সেটাকে সরকার উৎখাতে নিয়ে যেতে উম্মুখ হয়ে থাকে। সরকার সকল উসকানি ও নৈরাজ্য ধৈর্য, সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD