Logo

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৪, ০৩:৫৮
যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
ছবি: সংগৃহীত

আমরা অবগত হয়েছি। সামনের দিনগুলোতেও এই বিক্ষোভ চলবে বলে আশঙ্কা রয়েছে

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ গোটা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার দুপুরে (৩ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

বিজ্ঞাপন

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেওয়া সতর্কবার্তায় দূতাবাস বলছে, “প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং জমায়েতের আহ্বান অব্যাহত রয়েছে। রবিবার (৪ আগস্ট) থেকে অসহযোগ আন্দোলন শুরু হতে যাচ্ছে বলেও আমরা অবগত হয়েছি। সামনের দিনগুলোতেও এই বিক্ষোভ চলবে বলে আশঙ্কা রয়েছে।”

বিজ্ঞাপন

“চলমান আন্দোলনের অনিশ্চিত গতি-প্রকৃতি এবং সরকারি প্রতিক্রিয়ার কারণে, মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত। এছাড়াও বিক্ষোভ এড়িয়ে চলা এবং যেকোনো বড় সমাবেশে সতর্ক থাকা উচিত।”

বিজ্ঞাপন

বাংলাদেশে কোনও মার্কিন নাগরিক অনিরাপদ বোধ করলে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে সতর্কবার্তায়। যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD