Logo

অর্ন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মিটিং চলছে

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৪, ০১:২৮
অর্ন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মিটিং চলছে
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মিটিংটি দুপুর ১২টায় শুরু হয়েছে

বিজ্ঞাপন

অন্তর্র্বতীকালীন সরকারের প্রথম মিটিং চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মিটিংটি দুপুর ১২টায় শুরু হয়েছে। মাঝখানে নামাজের বিরতি শেষে আবার শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্তর্র্বতীকালীন সরকারের প্রথম মিটিংয়ে তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিপিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। মিটিং শেষে আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের।

প্রসঙ্গত, বৃহস্প‌তিবার (৮ আগস্ট) ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্র্বতীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD