Logo

‘১০ বছরে ন্যায়বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে’

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৪, ২২:৫১
113Shares
‘১০ বছরে ন্যায়বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে’
ছবি: সংগৃহীত

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সুপ্রিমকোর্টে এসে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন,১০ বছরে ন্যায়বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি।

সোমবার (১২ আগস্ট) শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সুপ্রিমকোর্টে এসে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এখন থেকে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র-জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে, তার প্রতি সম্মান রেখে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নিম্ন আদালতের বিচারকদের ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যারা গুম-খুনের শিকার হয়েছে তারা ন্যায়বিচারের জন্য তাকিয়ে আছে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আপিল বিভাগে এক মিনিট নীরবতা পালন করা হয়।”

বিজ্ঞাপন

এর আগে সোমবার সকাল ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সাভার থেকে সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় শহীদ মিনারে পৌঁছান। এরপর পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ছাড়াও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD