Logo

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ১৬:০৮
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

প্রধানমন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসসহ দায়িত্বরত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা রয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করা হবে।

এর আগে বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD