Logo

১৫ মার্চ থেকে গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে: সড়ক পরিবহনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ, ২০২৬, ১৭:২৯
১৫ মার্চ থেকে গণপরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে: সড়ক পরিবহনমন্ত্রী
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় প্রয়োজনীয় আশ্বাস দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যবস্থায় কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ঈদযাত্রার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন জেলায় যান। এত অল্প সময়ের মধ্যে এত বিপুল মানুষের যাতায়াত বিশ্বের খুব কম শহরেই দেখা যায়। তবুও এই পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ারও কোনো আশঙ্কা নেই।

মন্ত্রী আরও জানান, বড় ধরনের শিডিউল বিপর্যয় এড়াতে রেলওয়েতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD