Logo

জনপ্রশাসনে নতুন সচিব মোখলেসুর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৪, ০২:৩৮
জনপ্রশাসনে নতুন সচিব মোখলেসুর রহমান
ছবি: সংগৃহীত

বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়েরসিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরীকে একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। এ পদে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোখলেসুর রহমানকে। তাকে সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোখলেসুর রহমানের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD