Logo

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৪, ০৭:১২
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলম।

বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মো. মাহফুজ আলম (মাহফুজ আব্দুল্লাহ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা সই করা  ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টিসাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD