Logo

শাহজালালে আড়াই কোটি টাকার সোনার বারসহ দুই নারী আটক

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০০
শাহজালালে আড়াই কোটি টাকার সোনার বারসহ দুই নারী আটক
ছবি: সংগৃহীত

জব্দকৃত সোনার বারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যমানের ২ কেজি ৭৮৪ গ্রাম ওজনের একটি সোনার চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। একইসাথেচোরাচালানে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৪৫ মিনিটে গোপন সংবাদ ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং- BG-148 অবতারণের পর ফ্লাইটটিতে থাকা ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই যাত্রীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের দুটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

বিজ্ঞাপন

এরপর গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হয়। ব্যাগ দু'টো থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিলে ১২টি করে মোট ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। সোনাগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিজানুর রহমান আরও জানান, “জব্দকৃত সোনার বারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক দুই নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD