Logo

ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা: উপদেষ্টা তৌহিদ

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৯
ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা: উপদেষ্টা তৌহিদ
ছবি: সংগৃহীত

উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে আরেক কিশোরী নিহত হন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে সীমান্তে হত্যা বড় বাধা।

সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তৌহিদ হোসেন বলেন, “ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা। এটি দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সর্বশেষ আজ সোমবার  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়। এসময় ওই কিশোরের বাবা মহাদেব সিংহসহ আরেকজন আহত হন। গেল ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে স্বর্ণা দাস নামে আরেক কিশোরী নিহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়।

উল্লেখ্য, সীমান্তে হত্যা বন্ধে দীর্ঘদিন ধরেই ভারতকে উদ্বেগের কথা জানিয়ে আসছে বাংলাদেশ। তারপরেও বন্ধ হচ্ছে না এই হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD