Logo

মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০১
মেট্রোরেলের নতুন এমডি আব্দুর রউফ
ছবি: সংগৃহীত

পরে আরেক অফিস আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালনা (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফ। এর আগে এ পদে থাকা এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।  এর আগে এ পদে থাকা এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) প্রথমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল করা হয়। পরে আরেক অফিস আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে  গত ৭ সেপ্টেম্বর ‘How a retired bureaucrat becomes metro monarch, muddles matters’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে। বিষয়টি নজরে আসার পর এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

গত ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন এম এ এন ছিদ্দিক। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন তিনি। অবসরে যাওয়ার পর তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমটিসিএলের এমডি হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর এমআরটি ৫–এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পান তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD