Logo

সার-গ্যাসের সংকট হবে না: সালেহউদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
৩ অক্টোবর, ২০২৪, ০৩:০২
সার-গ্যাসের সংকট হবে না: সালেহউদ্দিন
ছবি: সংগৃহীত

সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন দেশে সার ও গ্যাসের সংকট হবে না।

বুধবার (২ অক্টোর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সালেহউদ্দিন বলেন, “দেশে সারের সংকট হবে না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এরও সমস্যা হবে না। আমরা সে দিকে নজর রেখেছি।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের জ্বালানি চাহিদা পূরণে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি এবং সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানিসহ মোট ৬টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ৯৬৩ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ৯৬০ টাকা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD