Logo

ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৪, ০১:২৬
ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

তারা একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুতে গিয়েছিল—তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল বিমানবন্দরে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক সংক্ষিপ্ত বৈঠক করেন। 

বিজ্ঞাপন

অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি 'খুব খুশি'। 

বিজ্ঞাপন

অধ্যাপক ইউনূস ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সাথে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। 

বিজ্ঞাপন

তারা একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুতে গিয়েছিল—তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সফরে শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD