Logo

বিচারের সম্মুখীন না করে আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না: হাসনাত

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০১:৪৭
বিচারের সম্মুখীন না করে আ. লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না: হাসনাত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ২.০ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।

তিনি বলেন, “আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতি সুযোগ দেয়া হবে না।”

বিজ্ঞাপন

শনিবার  (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী রাওয়া কনভেনশন সেন্টারে ‘বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী: বাংলাদেশ ২.০ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

  

এসময় ছাত্র-আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, “ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন: ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

 

বিজ্ঞাপন

এই সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন।

  

সেমিনারে সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কারসহ ৩ দফা দাবি পেশ করা হয়। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD