Logo

ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে: আসিফ মাহমুদ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৪, ০৫:৫০
ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

তাই প্রশাসনে দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন

বিজ্ঞাপন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের ৩ মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে। দলীয় নেতাদের দায়িত্ব পালন করেছে বিগত সরকারের কিছু কিছু প্রশাসন। তাই প্রশাসনে দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন।

আসিফ মাহমুদ বলেন, জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না। ২০২৪ সালকে রাজনৈতিকদেরও ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD