Logo

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন ডিএলএসের মহাপরিচালক

profile picture
জনবাণী ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৪, ০৬:৩৮
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন ডিএলএসের মহাপরিচালক
ছবি: সংগৃহীত

মহাপরিচালক পদে নিয়োগ পান ডা. মোহাম্মদ রেয়াজুল হক

বিজ্ঞাপন

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

সোমবার (২৫ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের গত ২৯ ফেব্রুয়ারি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান ডা. মোহাম্মদ রেয়াজুল হক।

ডা. মোহাম্মদ রেয়াজুল হক ১৯৯৩ সালে বিসিএস পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এর আগে তিনি ডিপিসির মাধ্যমে এবং সর্বশেষ সুপ্রিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD