Logo

হাসনাত আবদুল্লাহর গাড়িতে আবারও ট্রাকের ধাক্কা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৪, ২৪:৫০
হাসনাত আবদুল্লাহর গাড়িতে আবারও ট্রাকের ধাক্কা
ছবি: সংগৃহীত

হাসনাত আবদুল্লাহর গাড়িতে আবারও ট্রাকের ধাক্কা

বিজ্ঞাপন

আবারও সড়ক দুর্ঘটনার কবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে পর পর দুইবার সড়ক দুর্ঘটনার শিকার হয় তাকে বহন কারী গাড়িটি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসনাত বলেন, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়, পরে গুলিস্তানে ফের মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও, পর পর দুর্ঘটনার বিষয়টি পরিকল্পিত হামলা বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর। 

এর আগে গতকাল বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে চাপা দেয় একটি ট্রাক। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে চাপা দেয়া ট্রাকটিকে জব্দ করে থানায় রাখা হয়। আটক করা হয়েছে চালককেও। আটক ট্রাকচালকের নাম মুজিবর রহমান (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে।

এদিকে বুধবার রাতেই হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD