Logo

শহীদের আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৩
শহীদের আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা
ছবি: সংগৃহীত

মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়

বিজ্ঞাপন

মহান বিজয় দিপস উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, জয়ন্ত সেন দীপু, মনীন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, শুভাশীষ বিশ্বাস সাধন, পদ্মাবতী দেবী, বিপ্লব দে, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, সাগর হালদার, দিপালী চক্রবর্তী, গীতা বিশ্বাস প্রমুখ।

প্রার্থনা সভায় সব শহীদের আত্মার শান্তি ও সদগতি এবং দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD