Logo

মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

profile picture
জনবাণী ডেস্ক
২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৪
মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান

বিজ্ঞাপন

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান সৌদি সরকারের রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই। 

তিনি বাংলা ভাষায় আরও বলেন, বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD