Logo

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

profile picture
জনবাণী ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৫, ০৫:০৬
ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
ছবি: সংগৃহীত

তি‌নি ২৭-২৮ এ‌প্রিল ঢাকা সফর করবেন

বিজ্ঞাপন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী রবিবার (২৭ এ‌প্রিল০ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের আজকের বৈঠকে পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে, সফরের তা‌রিখও চূড়ান্ত করা হয়েছে। তি‌নি  ২৭-২৮ এ‌প্রিল ঢাকা সফর করবেন।

এর আগে, এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে উভয়পক্ষ নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহ বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

বিজ্ঞাপন

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ঢাকায় এসে আমি অনেক খুশি। খাবার ভালো ছিল ও শপিং ভালো হয়েছে। আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় আসেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD