Logo

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৩২
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও বিভিন্ন আলোচনা হয়েছে

বিজ্ঞাপন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনী দ্বারা সংঘটিত নৃশংসতা ও গণহত্যার জন্য দেশটিকে জনসমক্ষে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে পাকিস্তানের কাছে বাংলাদেশের আর্থিক দাবিসহ দুই দেশের অমীমাংসিত ঐতিহাসিক কিছু ইস্যু নিষ্পত্তির বিষয় উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ফেরত দিতে, আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে।

এ ছাড়া বৈঠকে শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া, বাণিজ্য-জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও বিভিন্ন আলোচনা হয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভবিষ্যতে দু’দেশের যোগাযোগ বাড়িয়ে বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে উভয়পক্ষ। 

জসীম উদ্দিন বলেন, বৈঠকে পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে, সফরের তা‌রিখও চূড়ান্ত হয়েছে। তি‌নি আগামী ২৭-২৮ এ‌প্রিল ঢাকা সফর করবেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD