Logo

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকে রোমে যাচ্ছেন ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৫, ২৩:২৪
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকে রোমে যাচ্ছেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন

বিজ্ঞাপন

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে কাতারের দোহা থেকে সরাসরি ইতালির রাজধানী রোমের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে কাতার ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ইতালি সময় দুপুর ২ টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।

শনিবার (২৫ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। শফিকুল আলম জানান, শেষকৃত্যে যোগ দেওয়ার বাইরে প্রধান উপদেষ্টার অন্য কোনো ধরনের বৈঠক সেখানে নেই। আগামী রবিবার (২৬ এপ্রিল) তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোপ ফ্রান্সিস গত সোমবার ভ্যাটিকানে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি গত ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD