মোহাম্মদপুর থেকে ‘কিশোর গ্যাং লিডার’ ফালান যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার কুখ্যাত কিশোর গ্যাং পাটালি গ্রুপের মূলহোতা ফালানকে আটক করেছে যৌথবাহিনী
বিজ্ঞাপন
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার কুখ্যাত কিশোর গ্যাং পাটালি গ্রুপের মূলহোতা ফালানকে আটক করেছে যৌথবাহিনী। এর আগে রায়েরবাজার এলাকায় এক পরিবারের সাত সদস্যকে কুপিয়ে গুরুতর আহতের নেপথ্যের নায়ক এ কিশোর গ্যাংয়ের মূলহোতা।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
অভিযোগ আছে, মোহাম্মদপুর ও ধানমন্ডি সাত মসজিদ রোডে ছিনতাই, মাদক বিক্রি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার নেপথ্যে কাজ করতো এই কিশোর গ্যাং লিডার। ফালান সদ্য বহিষ্কৃত যুবদল নেতা সন্ত্রাসী জাহিদ মোড়লের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, রায়েরবাজার এলাকায় এক পরিবারের সাত সদস্যকে কিশোর গ্যাং সদস্যরা কুপিয়ে গুরুতর আহত করার পর এই কিশোর গ্যাং চক্রের নাম বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। এছাড়াও, পুলিশের ওপর হামলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছি।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক মোহাম্মদপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, যৌথবাহিনী পাটালি গ্রুপের গ্যাং লিডার ফালানকে আটক করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছিল। এরপর সে জামিনে বেরিয়ে আবারও অপরাধ মূলক কর্মকাণ্ড শুরু করে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বিজ্ঞাপন
এসআর/








