Logo

তপশিলে নৌকা প্রতীক নিয়ে সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৫, ১০:০১
তপশিলে নৌকা প্রতীক নিয়ে সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তপশিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। দল বিলুপ্ত ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয়। এ ছাড়া এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তপশিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তপশিলে এ প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে বসে।

বিজ্ঞাপন

বৈঠকের বিষয়ে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন যেহেতু স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তপশিলে থাকতে পারে না। তাই গত তপশিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD