Logo

বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুলাই, ২০২৫, ০২:১৮
বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  

 

মর্মান্তিক এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার (২১ জুলাই) দুর্গটনার কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে তারেক রহমান লিখেছেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যে, কোনও শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে হবে না। 

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেন, আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

এর আগে, বেলা ১টা নাগাদ বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে। এটি বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) মডেলের বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে আরও যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD