রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শত শত শিক্ষার্থী ৬ দফা
বিজ্ঞাপন
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শত শত শিক্ষার্থী ৬ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘বিচার চাই না, লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’ এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে সড়কের ওপর বসে পড়েছেন। এ সময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো সহিংসতা চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এত বড় দুর্ঘটনা ঘটল, অথচ কেউ দায় নিচ্ছে না। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এ অবিচারের বিচার চাই।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ।
বিজ্ঞাপন
২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা।
৪. নিহত ও আহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ।
বিজ্ঞাপন
৫. ঝুঁকিপূর্ণ বিমানগুলো বাতিল করা।
৬. প্রশিক্ষণ পদ্ধতির সার্বিক সংস্কার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জন শিশুই। এ ছাড়া আহত হয়ে ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এসডি/








