Logo

হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৫, ০১:১৫
হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি।

বিজ্ঞাপন

জুলাই গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, বরং তিনি এখনো প্রতিশোধপরায়ণ বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

মঙ্গলবার (২৯ জুলাই) ‘জুলাই হত্যাযজ্ঞের বিচার’ বিষয়ক এক আলোচনা ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন, ২৫ মার্চ কালো রাত হয়েছে। অবশ্যই ২৫ মার্চ কালো রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু অন্যদেশের বাহিনী করেছে।  

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৯৭১ সালে মরদেহ পুড়িয়ে ফেলেছে এমন কোনো ফুটেজ আমি দেখিনি। একজন গুলি খেয়েছে, তাকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থায় গুলি করেছে, এমন কোনো ফুটেজ বা কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার মুখে শুনিনি।

আসিফ নজরুল বলেন, এত বড় গণহত্যা চালিয়েও হাসিনার ও তার দলের বিন্দুমাত্র অনুশোচনা নেই। মহাখুনি হাসিনার অডিওগুলো শুনলে দেখবেন এখনো সে প্রতিশোধপরায়ণ।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রেগুলার আপডেট দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হাজার কোটি টাকা দিয়েও তাজুলকে কেনা যাবে না। সে রাত ২টা পর্যন্ত কাজ করে, একটা এভিডেন্স পেলে দৌড়িয়ে এসে বলে, ‘স্যার ওমুক জিনিসটা পেয়েছি!’

 

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা আরও বলেন, “বিচার প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, ইনশাআল্লাহ বিচারের ফল মিলবে।  এমন একটা ফাউন্ডেশন আমরা রেখে যাবো, অন্য সরকার এসে পরিবর্তন করতে পারবে না।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD