জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের বিভিন্ন অঞ্চলে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে কি না— সে সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হবে।
বিজ্ঞাপন
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়াকোবাদ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চাঁদ দেখার বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিলকদ মাসের শুরুর তারিখ নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন








