Logo

ঈদের আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৩:৪৫
ঈদের আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার আগে দেশের এসি বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, পবিত্র ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া বিআরটিএ থেকে নির্ধারিত করা হবে। এ লক্ষ্যে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতির আলোচনা চলমান রয়েছে। জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে এবং তা আসন্ন ঈদে কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

ঢাকার বাস টার্মিনাল গুলোর পরিবেশ মানোন্নয়নে বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বেতন-বোনাস পরিশোধসহ সামগ্রিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল গাজীপুর মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে সভা করা হবে। আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুতই ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

ডা. জাহেদ উর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। বর্তমান সরকার তাদের জন্য প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে। মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালু করতে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি ব্যয় সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি দপ্তরে জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ সাশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য গাড়ি ঋণ সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সরকারি আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD