Logo

ছোট্ট শিশুর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুনসুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৯:৪৯
ছোট্ট শিশুর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুনসুটি
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে গিয়ে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পান। দীর্ঘদিন পর নিজ জেলার নেতাকে দেখতে যাত্রাপথের দুই পাশে হাজারো মানুষ ভিড় করেন এবং হাত নেড়ে ও ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায় সফরকালে এক শিশু তারেক রহমানকে টাকার মালা পরিয়ে বরণ করে নেয়। গাবতলীর বাগবাড়িতে পৈতৃক বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মালাটি গ্রহণ করার পর তারেক রহমান সেটি আবার শিশুটির গলায় পরিয়ে দেন। পরে আরেক শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন তিনি। রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর এসেছি।

বিজ্ঞাপন

এ সময় তারেক রহমান বলেন, আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। আপনাদের দোয়া না হলে কে দোয়া করবে? ঘরের লোকের জন্য দোয়া করবেন, যাতে আমি সবার জন্য ভালো কাজ করতে পারি। 

তিনি জানান, আজ যাচ্ছি, তবে আবার আসব।

বিজ্ঞাপন

এর আগে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। পাশাপাশি নশিপুরে চৌকিদহ খালের খনন কার্যক্রমের উদ্বোধন এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচিরও সূচনা করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD