জুলাই গণহত্যা মামলায় হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই গণহত্যা মামলায় হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ
বিজ্ঞাপন
জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
রোববার (১৭ আগস্ট) সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিন সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়।
গত ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। সেই দিনে প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষী—রিনা মুর্মু ও একেএম মঈনুল হক—জবানবন্দি দেন। এখন পর্যন্ত এ মামলায় মোট ৫ জন সাক্ষ্য প্রদান করেছেন। প্রত্যেকে জড়িতদের বিচার দাবি করেছেন।
বিজ্ঞাপন
গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
এসএ/








