Logo

স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর গাড়ি চালিয়ে মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৫:৪৭
স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর গাড়ি চালিয়ে মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি নিজেই আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে তিন বাহিনীর বিশেষায়িত বাহিনীর চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের অংশগ্রহণে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন চলছে। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

মহড়ার কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD