Logo

রিকশাচালককে কীসের ভিত্তিতে আটক, ওসির কাছে ব্যাখ্যা তলব

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ০২:১৮
রিকশাচালককে কীসের ভিত্তিতে আটক, ওসির কাছে ব্যাখ্যা তলব
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে,

বিজ্ঞাপন

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।

বিজ্ঞাপন

সেই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততার তদন্ত সম্পন্ন করে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD