Logo

ঢাকায় শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০৩:৪২
ঢাকায় শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মধ্যে ৫৬তম সীমান্ত সম্মেলন আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মধ্যে ৫৬তম সীমান্ত সম্মেলন আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছে।

শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, বৈঠকে সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্মেলনে আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে- আন্তঃসীমান্ত অপরাধ দমন, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতবিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিষয়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) বাস্তবায়ন এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ২ ডিসেম্বর কলকাতায়। সর্বশেষ বৈঠক হয় ২০২৪ সালের ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও তার সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD